২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমানের স্মরণসভা: ঘাতকদের বিচার দাবি

নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্মরণসভায় ঘাতকদের বিচার দাবি করেছেন উপস্থিত জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নরসিংদী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্মরণসভায় ঘাতকদের বিচার দাবি করেছেন উপস্থিত জনতা। শুক্রবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এ স্মরণসভায় তার সমর্থকরা কালো ব্যাচ ধারণ করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দেন। গত বছরের ১ নভেম্বর দলীয় কার্যালয়ে ঘাতকদের গুলিতে নিহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান। লোকমান সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সাংসদ নজরুল ইসলাম হিরু, সাংসদ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক সাংসদ সামসুল হক বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, সহ-সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌর মেয়র ও লোকমানের ভাই কামরুজ্জামান কামরুল, লোকমানের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নূসরাত বুবলী, জেলা জাপা সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। স্মরণসভার আগে নেতারা শহরের শালিধায় মেয়র লোকমানের কবর জিয়ারত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৫ ঘ.