২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে পন্টুন বিকল, ফেরি যোগাযোগ বন্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে পন্টুন দেবে যাওয়ায় ফেরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বাগেরহাট, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে পন্টুন দেবে যাওয়ায় ফেরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার ভোররাতে পণ্যবাহী একটি ট্রাক ফেরি থেকে ওঠার সময় পন্টুনটি দেবে যায়। এতে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা সদরের সঙ্গে বাগেরহাট, ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানগুছি নদীর অব্যাহত ভাঙনের কারণে ফেরিঘাটের পশ্চিম দিকের পন্টুনটি দুর্বল ছিল। তাই পণ্যবাহী ট্রাকের ভারে দেবে গেছে। শনিবার বিকালের মধ্যে ট্রাকটি উদ্ধার করে ফেরি যোগাযোগ আবার চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৫৫ ঘ.