২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি যান চলাচল বন্ধে সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ কেন্দ্র চালু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য সীতাকুণ্ডে চালু করা হয়েছে ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র বা লোড কন্ট্রোল স্টেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য সীতাকুণ্ডে চালু করা হয়েছে ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র বা লোড কন্ট্রোল স্টেশন। শুক্রবার সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ স্টেশনের উদ্বোধন করেন। উদ্বাধনী অনুষ্ঠানে জানানো হয়, চালকদের সতর্ক করার জন্য আগামী এক মাস এই স্টেশনে পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর থেকে ২০ টনের বেশি মালবোঝাই কোনো ট্রাক বা কভার্ড ভ্যানকে এ সড়কে চলাচল করতে দেয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, গত ১১ মাসে বিভিন্ন মহাসড়কের ৫টি স্থানে লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়। আগামী ৪ নভেম্বর টেকনাফে ষষ্ঠ স্টেশনের উদ্বোধন করা হবে। এ মাসের শেষের দিকে সিলেটে চালু করা হবে সপ্তম স্টেশনটি। “অনেকগুলো স্টেশন আগেই স্থাপন করা হলেও কিছু লোকের অপকর্মের কারণে সেগুলো এতোদিন চালু করা যায়নি”, বলেন মন্ত্রী। ভারি যানবাহন চলাচলের কারণে মহাসড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন কাদের। তিনি বলেন, “আগামী ৬ মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের ৭৩ কিলোমিটার সড়ক দৃশ্যমান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।” চট্টগ্রামসহ সারাদেশের সড়কগুলো মেরামত শেষ করে শিগগিরই চলাচলের যোগ্য করা হবে বলেও উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/জেকে/১৩২২ ঘ.