২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

নগরীর আগ্রাবাদে একটি তৈরি পোশাক কারখানায় আগুনে বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদে একটি তৈরি পোশাক কারখানায় আগুনে বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর আগ্রাবাদের বনানী কমপ্লেক্সের বিপরীতে আনোয়ারা গার্মেন্টসের স্টোর রুমে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি ফরিদ চৌধুরীর মালিকানাধীন ফ্রাংক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কিছু মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডের পাঁচটি গাড়ি দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাঁচতলা ভবনের নিচ তলার স্টোর রুমে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বিভিন্ন তৈরি পণ্য পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নির্ণয় করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৪২ ঘ.