ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিয়ামতপুরে এ সংঘর্ষ হয়।
নিহত ইমাম হোসেন (৭০) নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
কসবা থানার ওসি বদরুল আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সকালে রতন মহাজন ও তাজু সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে ইমাম হোসেন মারা যায়।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২২৫ ঘ.
bdnews24