২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমারখালীতে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কুষ্টিয়া, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পৌর বাস টার্মিনালে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ঘটনাস্থলে উপস্থিত হলে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর কড়া নিরাপত্তায় সম্মেলন শুরু হয়। কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সম্মেলনে চেয়ারে বসা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন জাফর এবং থানা সাধারণ সম্পাদক মান্নান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৬৫১ ঘ.