কক্সবাজার, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকোরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম সড়কের মালুমঘাট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবের আহমদ (৪৫) মালুমঘাটের রিংভং গ্রামের কবির আহমদের ছেলে।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালুমঘাট স্টেশনে একটি মাইক্রোবাস জাবের আহমদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩২৭ ঘ.
bdnews24