২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে ট্রান্সফরমার চুরি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে ট্রান্সফরমার নিয়ে যাওয়ার পর থেকে ফতুল্লার বাংলা বাজার এলাকায় পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে কমপক্ষে পাঁচ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে ট্রাক নিয়ে আসা ৫-৬ জন নৈশপ্রহরী আব্দুল জব্বারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। তারা মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রান্সফরমারটি খুলে ট্রাকে করে নিয়ে যায়। এ বিষয়ে ডিপিডিসি নারায়ণগঞ্জের উপব্যবস্থাপক মো. জাহাঙ্গীর বাদি হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.