২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্র নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঝিনাইদহ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আহসাননগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন (২২) শৈলকুপা উপজেলার সাধুহাটি গ্রামের মোজাম্মেল হোসেমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহতের বড় ভাই ইব্রাহিম হোসেন সোনা জানান, ঝিনাইদহ থেকে এক বন্ধুসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসমাইল। পথে আহসাননগরে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসমাইল গুরুতর আহত হন। আহত ইসমাইলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান অবস্থার অবনতি হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শৈলকুপা থানার এসআই শেখ আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে কেউ পুলিশকে বিষয়টি জানায়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৫৫৭ ঘ.