২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে ফতুল্লা ঘাট বরাবর বুড়িগঙ্গা নদী থেকে পরিচয়বিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ হবে। পুলিশের ধারণা, ১০-১২ দিন আগে হাত-পা রশি দিয়ে বেঁধে হত্যার পর তাকে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬১৪ ঘ.