২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাস: কক্সবাজারে এনজিও কর্মী গ্রেপ্তার

রামুর সম্প্রদায়িক সন্ত্রাসে জড়িত অভিযোগে কক্সবাজারে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর সম্প্রদায়িক সন্ত্রাসে জড়িত অভিযোগে কক্সবাজারে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালেহ্ আহমদ ওরফে আবু সালেহ্ নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে শহরের প্রধান সড়কের একটি সেলুন থেকে গ্রেপ্তার করা হয়। সালেহ্ আহমদ মিয়ানমারের রোহিঙ্গাদের রাজনৈতিক সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর নেতা এবং আরএসও অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড মুসলিম ওয়েলফেয়ারে (ওয়ামি) কাজ করেন বলে দাবি করেছেন সদর থানার ওসি জসীম উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টায় শহরের বাবুল সেলুন থেকে সালেহকে গ্রেপ্তার করা হয়। রামুতে সা¤প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সালেহ্ আহমেদ কক্সবাজার শহরের পাশে পাহাড়তলীর বার্মাইয়া পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মীর আহমেদ। সালেহ্র পরিবার মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা ছিল, দীর্ঘদিন ধরেই তারা কক্সবাজারে বসবাস করছে বলে জানান স্থানীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৯ ঘ.