চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার প্রবারণা পূর্ণিমা উদযাপন করেছে চট্টগ্রামের বৌদ্ধ স¤প্রদায়।
এটি বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।
এ উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও অন্যান্য বৌদ্ধ মন্দিরে ছিল মানুষের উপচেপড়া ভিড়। মন্দিরে সকালে অনুষ্ঠিত হয় মঙ্গল বাণী পাঠ ও বুদ্ধ পূজা ।
এরপর বৌদ্ধ ধর্মাবলম্বীরা গ্রহণ করেন পঞ্চশীল ও অষ্টশীল। দুপুরে সমবেত ধ্যান, বিকালে সমবেত প্রার্থনা ও সন্ধ্যায় প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পর থেকে নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে নামে মানুষের ঢল। মন্দির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় মোমবাতি প্রজ্জ্বলন, ফানুস ওড়ানো ও আতসবাজি পোড়ানো হয়।
মোমাবতি ও ফানুসের আলোয় মন্দির ও আশপাশের এলাকায় আকাশ আলোকিত হয়ে ওঠে।
সেইসঙ্গে কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় গত মাসের সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মানববন্ধন কর্মসূচিও পালন করে।
মুখে কালো কাপড় বেঁধে হাতে মোমবাতি নিয়ে এ কর্মসূচি পালন করে ‘বুড্ডিস্ট ইয়ুথ ফ্যাস্টিভাল গ্রুপ’ নামের একটি সংগঠন। এতে বিভিন্ন বয়সী তরুণরা অংশ নেয়।
সংগঠনের সদস্য সজীব কান্তি চৌধুরী বলেন, “গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় সা¤প্রদায়িক সন্ত্রাসে যে ক্ষতি হয়েছে তাতে আমরা আনন্দ-উদ্দীপনা হারিয়ে ফেলেছি।”
তিনি আরো জানান, এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এ প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
এছাড়া, প্রবারণা পূর্ণিমায় গৌতম বুদ্ধের জীবনী ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শন এবং রামুসহ দেশের বিভিন্ন স্থানে সা¤প্রদায়িক হামলার আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া ‘বৌদ্ধ সুশীল সমাজের’ ব্যানারে হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল বের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24