২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর প্রেসক্লাবে স্থিতাবস্থার নির্দেশ

লক্ষ্মীপুর প্রেসক্লাব ভবন ভেঙে দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠার পর সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

লক্ষ্মীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর প্রেসক্লাব ভবন ভেঙে দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠার পর সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের এক আবেদনের প্রেক্ষিতে সোমবার দুুপুরে অতিরিক্ত জেলা হাকিম বেগম আলেয়া খাতুন এ নিষেধাজ্ঞা জারি করেন। সোমবার দুপুরে প্রেসক্লাবে সব ধরণের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন জহির। ওই আবেদনে বলা হয়, রোববার দুপুরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হোসাইন আহম্মদ হেলাল, কামাল হোসেন, শান্ত ও সুজনের নেতৃত্বে ১০/১৫ জন ‘সন্ত্রাসী’ জেলা শহরের উত্তর তেমোহনী স্টেশনের কাছে প্রেসক্লাব ভবনের পূর্ব পাশ ভেঙে দুটি দোকান নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দিলে আরাফাত হোসেন শান্ত এক সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় জহির উদ্দিন লক্ষ্মীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণ বন্ধ করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৭০০ ঘ.