নওগাঁ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর গ্রামে বিষাক্ত মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে পতœীতলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, রাজ আহমেদ (২৮) ও মতিন রহমান (৩০)। তারা দেওয়ানপুর গ্রামের বাসিন্দা।
পতœীতলা থানার এসআই মকবুল হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে রাজু ও মতিন তাদের এলাকায় বিষাক্ত চোলাই মদ পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা ১২টার দিকে স্বজনরা তাদের পতœীতলা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পতœীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, এ ঘটনায় পতœীতলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১৯ ঘ.
bdnews24