২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অপহৃত কিশোর নোয়াখালীতে উদ্ধার

অপহরণের ১৩ দিন পর রাহাত (১৩) নামে এক কিশোরকে শনিবার নোয়াখালী থেকে উদ্ধার করেছে চাঁদপুরের কচুয়া থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চাঁদপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১৩ দিন পর রাহাত (১৩) নামে এক কিশোরকে শনিবার নোয়াখালী থেকে উদ্ধার করেছে চাঁদপুরের কচুয়া থানা পুলিশ। তাকে অপহরণে জড়িত সন্দেহে আকতার হোসেন (২৫) এবং তার বন্ধু রাশেদুল ইসলাম (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে কচুয়া থানার উপপরিদর্শক আবদুল বাতেন জানিয়েছেন। আকতার ও রাশেদুলের বাড়ি নোয়াখালীর সোনাপুর এলাকায়। উদ্ধার হওয়া কিশোর রাহাতের বাড়ি কচুয়া উপজেলার রহিমানগর এলাকায়। পুলিশ কর্মকর্তা বাতেন সাংবাদিকদের বলেন, গত ১৪ অক্টোবর রাহাতকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার মুক্তিপণ হিসেবে ২৫ হাজার টাকা দাবি করে। “রাহাতের পরিবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অপহরণকারীদের প্রথমে ৫ হাজার টাকা পাঠায়। এরপর আরো ২০ হাজার টাকা চাইলে রাহাতের পরিবার বিষয়টি থানায় জানায়।” এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে নোয়াখালীর সোনাপুর বাসস্ট্যান্ড থেকে রাহাতকে উদ্ধার এবং অপহরণেজড়িত দুই যুবককে গ্রেপ্তার করে বলে এসআই বাতেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৬ ঘ.