সিলেট, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাট উপজেলায় একটি স্কুল ভবনের দেয়াল চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উজানবারা পাইত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উজানবারা পাইত গ্রামের মজাম্মিল আলী ছেলে মোহাম্মদ আলী (২০), ফজল করিমের ছেলে আব্দুল হামিদ (২৫) এবং পাশের লোহাগুড়ি গ্রামের নূর মোহাম্মদ (৩৫)।
তারা কারো অনুমতি ছাড়াই ওই পরিত্যক্ত ভবন ভাঙছিলেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উজানবারা পাইত প্রাথমিক বিদ্যালয়ের ওই ভবনটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল।
সন্ধ্যা ৬টার দিকে তিন যুবক কারো অনুমতি না নিয়েই সেই ভবনের দেয়াল ভাঙতে যায়। তখন দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কানাইঘাট থানার ওসি আব্দুল হাই জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১০৯ ঘ.
bdnews24