চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে চট্টগ্রামে সীতাকু-ের সাত শিপব্রেকিং ইয়ার্ডের মালিককে তলব করেছে পরিবেশ অধিদপ্তর।
আগামি বৃহস্পতিবার তাদেরকে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সাত শিপব্রেকিং ইয়ার্ড হলো- সীমা স্টিল, ইউনাইটেড শিপ ব্রেকিং ইয়ার্ড, কেএসবি, আল ছাফা, সাঈদ স্টিল, মাহিন স্টিল ও এস আর এস স্টিল।
মঙ্গলবার অধিদপ্তরের মহা পরিচালক মনোয়ার ইসলামের নেতৃত্বে একটি দল এ সব ইয়ার্ড পরিদর্শন করে মালিকদেরকে নোটিশ দেন।
এ সময় সাত শিপব্রেকিং ইয়ার্ড পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন শর্ত লঙ্ঘন করে পরিবেশ দূষণ করছে এমন আলামত পাওয়া যায় বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোহাম্মদ ভূইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, বৃহস্পতিবার এসব ইয়ার্ডের মালিকদের শুনানির জন্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ডাকা হয়েছে।
ওই দিন শুনানি শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ পরিচালক।
পরিবেশ অধিদপ্তরের শর্ত লঙ্ঘনের মধ্যে রয়েছে- শিপব্রেকিং ইয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার অভাব, ভাঙার আগে জাহাজ থেকে গ্যাস মুক্ত না করা, শ্রমিকদের সুরক্ষা পোষাক না থাকা উল্লেখযোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৫১ ঘ.
bdnews24