নেত্রকোনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদর উপজেলায় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৪২) চল্লিশা গ্রামের বাসিন্দা।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, ঢাকাগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাসটি চল্লিশা বাজারে পথচারী রাজ্জাককে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় রাজ্জাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১২৫৭ ঘ.
bdnews24