২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইফেরত বিমানে পাঁচ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় পাঁচ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় পাঁচ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। সোমবার ভোরে বিজি ০৪৮ নম্বর ফ্লাইটে আসা একটি ব্যাগ তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়। ঢাকা থেকে আসা শুল্ক গোয়েন্দা বিভাগের একটি দল এবং চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান চালান। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭০ জন যাত্রী নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করে। বিমানে আসা একটি ব্যাগের ভেতরে ওই ৪১টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে এই কাস্টমস কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১২০ ঘ.