শাবিতে ভর্তির সময় পরিবর্তন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বুধবার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, ১৩ ডিসেম্বরের সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর এবং ১৫ ডিসেম্বরেরটি ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সে অনুযায়ী ১৫ ডিসেম্বর ‘এ’ ইউনিটে মানবিকে মেধাতালিকার ১ থেকে ৩০৬ পর্যন্ত এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ২৪ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে বাণিজ্যে মেধা তালিকার ১ থেকে ৬৬, অপেক্ষমাণ তালিকার ১ থেকে ৫ পর্যন্ত এবং ‘এ’ ইউনিটে বিজ্ঞানে মেধা তালিকার ০১ থেকে ২০০ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকারও এ দিন অনুষ্ঠিত হবে।
১৭ ডিসেম্বর বিজ্ঞানে মেধা তালিকার ২০১ থেকে ২২৫ পর্যন্ত এবং অপেক্ষমাণ তালিকার ১ থেকে ৭৫ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এছাড়াও এ দিন ‘এ’ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার ১ থেকে ৯, প্রতিবান্ধী কোটার ১ থেকে ৫ এবং আদিবাসী কোটার ১ থেকে ৯ পর্যন্ত শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়া হবে।
