রুয়েটে ভর্তি বৃহস্পতিবার থেকে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তি প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তি প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষায় মেধা তালিকাভুক্ত ৬৬৫ জন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা ও ১৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি হতে পারবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষর প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, এসএসসির মূল সনদপত্র, এইচএসসির সাময়িক সনদপত্র ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।
এছাড়া কোনো শিক্ষার্থী অন্যকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে সেখান থেকে ছাড়পত্র আনতে হবে।
মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা নিদিষ্ট সময়ে ভর্তি না হলে পরে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ruet.ac.bd) অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৫ ঘ.
