২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসির বাস পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

গাজীপুরে হরতালের আগের রাতে বিআরটিসি বাস পোড়ানোর ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

গাজীপুরে হরতালের আগের রাতে বিআরটিসি বাস পোড়ানোর ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

সোমবার রাতে শিববাড়ী মোড়ে এ বাস পোড়ানোর ঘটনায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে ৬৮ জন নামীয় এবং অজ্ঞাত ৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

এ মামলায় এজাহারভুক্ত আসামি পৌর বিএনপি নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েয়ে বলে জানিয়েছে পুলিশ।

বাস পোড়ানো মামলায় গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু ও তার ছোট ভাই মান্নান মিয়া মান্নু আসামি করা হয়েছে।

সোমবার রাত সোয়া সাতটার দিকে ১৮ দলের হরতালের সমর্থনকারীরা শিববাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে। আগুনে গাড়ীটি পুড়ে গেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মিরান হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।