২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ট্রেনে হামলা, ২৫ গাড়ি ভাংচুর

আজ হরতাল চলাকালে মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে মালবাহী ট্রেনে হামলায় চালক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

আজ হরতাল চলাকালে মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে মালবাহী ট্রেনে হামলায় চালক হয়েছেন।

এছাড়া বিভিন্ন স্থানে অন্তত ২৫টি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

আহত ট্রেন চালক বানাত আলীকে (৪৫) ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, সকাল ৭টার দিকে ঈশ্বরদী রেলস্টেশনে খুলনা থেকে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেনে হামলা চালালে চালক আহত হন।

এ ছাড়া ঈশ্বরদী গোলচত্বর, পাকশী, দাশুড়িয়া, বনগ্রাম, পুস্পাড়া এলাকায় সংবাদপত্র বহনকারী গাড়িসহ বিভিন্ন ধরনের গাড়ি ভাংচুর করেছে।

বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চলছে বলেও জানান তিনি।