২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকরাইলে খাদ্য সচিবের গাড়ি ভাংচুর

বিরোধী দলীয় জোটের হরতালের সকালে রাজধানীর কাকরাইল এলাকায় পিকেটারদের হামলার শিকার হয়েছে খাদ্য সচিবের গাড়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 05:14 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

বিরোধী দলীয় জোটের হরতালের সকালে রাজধানীর কাকরাইল এলাকায় পিকেটারদের হামলার শিকার হয়েছে খাদ্য সচিবের গাড়ি।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে হরতালকারীরা অতর্কিতে হামলা চালিয়ে গাড়িটিতে ভাংচুর চালায় এবং তাতে আগুন দেয়ার চেষ্টা করে।
তবে খাদ্য সচিব মুশফেকা ইকফাৎ এ সময় গাড়িতে ছিলেন না।সচিবেকে আনতে গাড়ি নিয়ে তার বাসায় যাচ্ছিলেন চালক।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে বলে শিবলী নোমান জানান।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথ অবরোধে ‘বাধা’র প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কুয়াশার মধ্যে ভোর থেকেই মিরপুর, যাত্রবাড়ী. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার খবর পওয়া গেছে।