২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ভিজিডির চাল আত্মসাতের মামলায় লালপুরের আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে নাটোরের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নাটোর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিডির চাল আত্মসাতের মামলায় লালপুরের আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে নাটোরের আদালত। রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক মাহতাব হোসেন। আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলালের বিরুদ্ধে ভিজিডি এর ৩২০ কেজি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। গত ২৪ মে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তল্লাশি চালিয়ে দায়িত্বরত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া ওই চাল জব্দ করে মামলা করেন। মাহতাব জানান, দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়। আদালত থেকে বিকালে বেলালকে নাটোর কারাগারে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৫ ঘ.