২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল উপনির্বাচন: ১ জনের মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে পাঁচ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এক জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

টাঙ্গাইল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে পাঁচ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এক জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই শেষে জানানো হয়, মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম লেবু, আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন, স্বতন্ত্র ফজলুল হক বীরপ্রতীক এ চার প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিমুক্ত হওয়ায় তা বহাল রয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমান সম্প্রতি মারা যাওয়ায় ঘাটাইলের এ আসনটি শূন্য হয়। আসনটিতে ১৮ নভেম্বর ভোট হবে। সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ আলীমুজ্জামান জানান, ১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ খুরশিদ আনোয়ার, টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলীমুজ্জামান, টাঙ্গাইলের জিপি আব্দুর রশিদসহ প্রার্থী ও তাদের সমর্থকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬৫১ ঘ.