২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসাবে অভিষিক্ত সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসাবে অভিষিক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসাবে অভিষিক্ত হয়েছেন। রেজিমেন্ট অব দি মিলিনিয়াম খ্যাত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় ব্যক্তি হিসাবে তিনি এ সম্মানসূচক র‌্যাংক পেলেন। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী সেনানিবাসের ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) এক অনুষ্ঠানে ইকবাল করিমকে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নাজমুল হাসান এবং জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার অনারারি ক্যাপ্টেন আব্দুল হাই খন্দকার। কর্নেল অব দি রেজিমেন্ট একটি সম্মানসূচক পদ, যা ব্রিটিশ সেনাবাহিনীতে চালু আছে। জেনারেল ইকবাল রেজিমেন্ট অধিনায়ক সম্মেলনে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। পরে সেনাবাহিনী প্রধান বিআইআরসিতে শহীদ ক্যাপ্টেন আশরাফ অডিটোরিয়াম উদ্বোধন করেন। এ সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬১৭ ঘ.