২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪ হাজার ৩০৬ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, রোববার দুপুর দেড়টার দিকে এই ফল প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ইউনিটে মোট ৪ হাজার ৩০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (http://khaunit.univdhaka.edu) বা (www.admission.uivdhaka.edu) থেকে জানা যাবে। তাছাড়া, মোবাইল ফোনে (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) মেসেজ অপশনে গিয়ে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ নভেম্বর পর্যন্ত নির্ধারিত নিরীক্ষা ফি দিয়ে উত্তরপত্র নিরীক্ষা করা যাবে। এছাড়া উত্তীর্ণদের আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে স্টুডেন্টস ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ২ হাজার ২৭৫ আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ৩৭৪ জন। ১৯ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৩৪৭ ঘ.