মুন্সীগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া চৌরাস্তামুখী বিকল্প ‘টার্মিনাল ফেরিঘাট’ শনিবার রাত সাড়ে সাতটায় চালু হয়েছে।
বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, কাওড়াকান্দি থেকে আসা ফেরি ‘ফরিদপুর’ আনলোডের মধ্য দিয়ে ঘাটটি চালু করা হয়।
পরে রাত ৮টার দিকে ফেরি ‘রামশ্রী’ যানবাহন লোড করে কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়।
নতুন এই ফেরিঘাট চালু হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিসে গতি আসবে এবং যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
গত ৯ ও ১৪ অক্টোবর পরপর দুটি ফেরিঘাট পদ্মায় বিলীন হওয়ায় মাত্র একটি ঘাটেই ফেরি পারাপার হচ্ছিল।
এদিকে শনিবার রাতেই বিকল্প ‘ঋসিবাড়ি ফেরিঘাট’ চালুর কথা থাকলেও
তা চালু করা সম্ভব নাও হতে পারে বলে জানান এই কর্মকর্তা। এছাড়া পূর্বঘোষিত ভাগ্যকূল সড়কমুখী বিকল্প ‘কান্দিপাড়া ফেরিঘাট’ চালুর বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২৮ ঘ.
bdnews24