২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংগদুতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদ-

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শনিবার ভ্রাম্যমাণ আদালত এক যুবককে নয় মাসের কারাদ- দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

রাঙ্গামাটি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শনিবার ভ্রাম্যমাণ আদালত এক যুবককে নয় মাসের কারাদ- দিয়েছে। অভিযুক্ত রাকিব হোসেন ফরাজির (২৮) বাবার নাম আলম ফরাজি। তিনি উপজেলার বাটত্যা পাড়ার বাসিন্দা। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, রাকিব হোসেন একই উপজেলার রাবেতা মডেল কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। তিনি ওই ছাত্রীকে হুমকিও দেন। এ ব্যাপারে কলেজ ছাত্রী কয়েকদিন আগে লংগদু উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে শনিবার দুপুরে লংগদু থানার পুলিশ বাটত্যা পাড়ায় গিয়ে রাকিব হাসানকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বে থাকা লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম রাকিবের বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগের প্রমাণ পেয়ে তাকে নয় মাসের কারাদ- দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪৮ ঘ.