২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিন বাড়িতে ডাকাতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

গাজীপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা ও মঠবাড়ি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া পরিবারগুলোর বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মুরাদ আলী শেখ সাংবাদিকদের জানান, রাত ২টার খালি গা, হাফ প্যান্ট ও কালো মুখোশ পরা ১৮/২০ জনের একটি ডাকাত দল উলুখোলা গ্রামের রতন লালা দাসের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা গেইটের তালা ও গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এর পরে ডাকাত দল রতনের প্রতিবেশী অনিল সাহার বাড়িতে হানা দেয়। তবে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। এদিকে একই ইউনিয়নের মঠপাড়া গ্রামের জীবন সাহা নামের এক ব্যক্তির বাড়িতেও ডাকাতি হয়েছে। ওই বাড়িতেও হাফ প্যান্ট ও মুখোশ পড়া একদল ডাকাত হানা দেয়। উপপরিদর্শক মুরাদ আলী শেখ জানান, একই ইউনিয়নে তিনটি বাড়িতে ডাকাতি হওয়ায় একই ডাকাত দলের কাজ বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০০ ঘ.