ঝিনাইদহ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শ্রমিক মনসুর আলি (২২) সাতক্ষীরার আশাশুনি উপজেলার হজরত আলি ছেলে। কোটচাঁদপুর উপজেলার একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করত সে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনসুরকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
“শুক্রবার রাতে উপজেলার ফাজিলপুর গ্রামের চিত্রা নদীর পাড়ে তার পায়ের রগ কাটার পর পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয় দুর্বৃত্তরা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৩৪৮ ঘ.
bdnews24