ভোলা, অক্টোবার ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ফেরিঘাটে একটি মালাবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনায় নিহত মো. চান মিয়া (৩৫) যশোরের বেনাপোল বন্দরের বাসিন্দা।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বরকত জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপল থেকে চট্টগ্রামগামী কয়লাবাহী ট্রাক ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাসকে জায়গা দিয়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
রাস্তার পাশের খাদের পানি থেকে ট্রাকের শ্রমিক চানের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ ঘ.
bdnews24