২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় ধারালো অস্ত্র ও বন্দুকের দু’রাউন্ড গুলিসহ এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঝালকাঠী, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় ধারালো অস্ত্র ও বন্দুকের দু’রাউন্ড গুলিসহ এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় মন্টু কবিরাজকে (৩৮) উদ্ধার করে স্থানীয় আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে পুলিশ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের আজাহার কবিরাজের ছেলে। কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে দেশী অন্ত্র ও গুলিসহ মন্টু ডাকাত ধরা পড়ে। তবে সঙ্গীরা পালিয়ে যায়। মন্টুর বিরুদ্ধে ভান্ডারিয়া এবং কাঁঠালিয়া থানায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০০ ঘ.