২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার বন্ধের আহ্বান

অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে আদালতের রায় তুলে ধরে এই আহ্বান জানানো হয়। অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাটকে অবৈধ ঘোষণার পাশাপাশি গত গত বছরের ৮ জুন হাই কোর্ট অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচারও অবৈধ বলে রায় দেয়। উচ্চ আদালতের এ নির্দেশনা অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে অননুমোদিত আবাসন প্রকল্পের বিজ্ঞাপন এবং মাটি ভরাট সংক্রান্ত সংবাদ প্রচার না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাল সরকার। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিছু বেসরকারি আবাসন কোম্পানি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাদের বিভিন্ন আবাসন প্রকল্পের প্লট বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করছে বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৬ ঘ.