২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকার আগ্রহ কুয়েতের আমিরের

আগামী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ। কুয়েত সফররত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে আমির এই আগ্রহ দেখান বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম এশীয় সহযোগিতা সংলাপে যোগ দিতে রাষ্ট্রপতি বর্তমানে কুয়েত রয়েছেন। সেখানেই দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন জিল্লুর রহমান। বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপনে কুয়েতের সহযোগিতা চান। পাশাপাশি জ্বালানি তেল আমদানি ব্যয় পরিশোধে আরো সময় দিতে দেশটির প্রতি অনুরোধ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৯১৬ ঘ.