২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর শহরের অদূরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

দিনাজপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শহরের অদূরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের পাশে গোবিন্দপুর বনবিট প্রাচীরের কাছে লাশটি পাওয়া যায়। কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লুঙ্গি ও শার্ট পরা যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কান ও নাক দিয়ে রক্ত ঝরছিল বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২০ ঘ.