২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জনযুদ্ধের রবিউল গ্রেপ্তার

ঝিনাইদহে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঝিনাইদহ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুর ১টার দিকে শহরের হামদহ ট্রাক টার্মিনাল এলাকা থেকে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের ইসরাইল হোসেন মুন্সির ছেলে এবং তিনি পুলিশের তালিকাভুক্ত জনযুদ্ধের আঞ্চলিক নেতা। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এম. আশরাফ আলী জানান, গোপন বৈঠকের খবর পেয়ে হামদহ ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায় র‌্যাব। “র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে র‌্যাব।” তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০২ ঘ.