২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ-উখিয়াও গেলেন আইজিপি

রামুর পর টেকনাফ এবং উখিয়াও গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

কক্সবাজার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর পর টেকনাফ এবং উখিয়াও গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। মঙ্গলবার তিনি সা¤প্রদায়িক উগ্রপন্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত টেকনাফ ও উখিয়ায় বৌদ্ধ বিহার ও বসতি পরির্দশন করেন। এর আগে সোমবার তিনি রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়ার পশ্চিম মরিচ্যা দিপাংকুর বৌদ্ধ বিহার, পশ্চিম রত্মা সুদর্শন, উখিয়া সদরের প্রাচীন জাদি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় আইজিপি স্থানীয় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ স¤প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন। দুপুর ২টার দিকে তিনি টেকনাফের হোয়াইক্যংয়ের গহীন পাহাড়ে অবস্থিত জোয়ারিয়া খোলা সংখ্যালঘু (হিন্দু-বড়–য়া) পল্লী পরিদর্শনে যান। ওখানে তিনি হামলা থেকে রক্ষা পাওয়া সারদা সাক্ষ্যমান বিহার পরিদর্শন করেন। এরপর তিনি হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ঘুরে দেখেন এবং লোকজনের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে আইজিপি মাহমুদ সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে সকল ধর্মের লোকজনদের নিয়ে সা¤প্রদায়িক স¤প্রীতি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। সকল ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ সংখ্যালঘু ধর্মীয় স্থাপনায় পুলিশী নিরাপত্তা দেয়া হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনায় সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান। এ সময় সিআইডি’র অতিরিক্ত আইজিপি জাবেদ পাঠোয়ারী, চট্টগ্রামের ডিআইজি নওশের আলী, কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো জাহাঙ্গীর, র‌্যাব-৭ এর মেজর সরওয়ার, টেকনাফ থানার ওসি মো. ফরহাদ, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ তার সঙ্গে ছিলেন। পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন হামলা চালানো হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.