২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মবিরতি স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

রংপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বুধবার থেকে সকল ক্লাশ ও চলমান পরীক্ষা যথারীতি চলবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক ড. গাজী মাজহারুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মঙ্গলবার বিকালে সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ অক্টোবর ক্যাম্পাসে ফুটবল খেলা নিয়ে দু’টি বিভাগের মধ্যে হাঙ্গামার পর শিক্ষকরাও জড়িয়ে পড়েন। এরপর শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৪ ঘ.