২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চিকিৎসকের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের খাজা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রোগীর স্বজনরা ওই ক্লিনিকের সামনে বিক্ষোভ ও ভাংচুরের চেষ্টা করে। নিহতর শিউলী আক্তার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামনুর রশীদের বোন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোগীর মৃত্যুর বিষয়ে পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে। “এ ব্যাপারে কেউ লিখিত কোন অভিযোগ করেনি।” তবে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। নিহত শিউলী আক্তারের স্বামী উপজেলা খাগকান্দা এলাকার বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, রোববার বিকেলে প্রসব ব্যথা উঠলে শিউলীকে খাজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। “পরদিন সোমবার বিকেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আতাউর রহমান টিপু শিউলীকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করার জন্য তার শরীরে ইনজেকশন দেয়।” এরপর তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকের ভুলের কারণে তার স্ত্রী মারা গেছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় রাতে বিক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছে। অভিযোগ অস্বীকার করে ডা. আতাউর রহমান টিপু বলেন, “রোগীকে কোন ইনজেকশন পুশ করা হয়নি। অপারেশন থিয়েটারের বাতির আলো দেখে ভয়ে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫০ ঘ.