২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় বাঁধের উপর থেকে খালে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বরিশাল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় বাঁধের উপর থেকে খালে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পশ্চিম কেশবকাঠী খালের উপর তৈরি একটি বাঁধ থেকে পড়ে যান ওটরা ইউনিয়নের জামবাড়ির অভিলাশ মুহুরীর ছেলে রিপন মুহুরী (২০)। রাত ৮টার দিকে খালে তার লাশ পাওয়া যায়। এর আগে বিকালে তার মোটরসাইকেলটি পাওয়া যায় বলে নিশ্চিত করেন উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন। উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খালে ছিটকে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১৩ ঘ.