২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে ৬৭ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে ৬৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ থেকে ৬৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী সাবরাং এলাকায় নাফ নদীর তীর থেকে বিজিবির নিয়মিত টহল দল ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে। তবে এগুলো উদ্ধার করার সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান। মিয়ানমার থেকে এসব ইয়াবা ট্যাবলেট আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ২ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/এসইউ/১২০০ ঘ.