২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি যাত্রীবাহী কোচ থেকে পুলিশ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

সাভার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি যাত্রীবাহী কোচ থেকে পুলিশ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার বাইশ মাইল এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন মো. শহিদুল্লাহ (৩৮) ও খোকন মিয়া (৩৫)। পুলিশ জানিয়েছে, তারা পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে জাপানের তৈরি দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৪৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে বাইশমাইল এলাকায় সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী কোচ তল্লাশি করা হয়। কোচযাত্রী শহিদুল্লাহ ও খোকন মিয়ার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.