২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু ব্যাবসায়ী আহত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

কুড়িগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এদের একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় বলে বিজিবি জানিয়েছে। রোববার ভোরে কাঠগির এলাকায় এ হামলায় আহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়ক মন্ডল নয়াডাঙ্গা গ্রামের রাম বাবু দাস (৩৪) ও ভারতের দিনহাটার দিগলদহ গ্রামের গরু ব্যবসায়ী হাসানুজ্জামান হাসু (৩৫)। দিয়াডাঙ্গা বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কালাম বলেন, কাঠগির সীমান্তের ৯৮৩ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ দিয়ে গরু পারাপারের সময় ভারতের বড় গাড়লঝাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এত বাংলাদেশের রাম বাবু দাস ও ভারতের হাসানুজ্জামান হাসু গুলিবিদ্ধ হন। ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, সকাল ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুরুঙ্গামারী থানার ওসি শাহরিয়ার কবির বলেন, কাঠগির সীমান্তের ওপারে ভারতের শালমারায় গাড়লঝাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে এ দু’চন আহত হন। আহতরা গরু ব্যবসায়ীরা বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৫ ঘ.