২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘যৌন হয়রানি’, এসআই প্রত্যাহার

শিশুকে যৌন হয়রানির অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার এক ক্যাম্প ইনচার্জকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুকে যৌন হয়রানির অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার এক ক্যাম্প ইনচার্জকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে জীবননগরের শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার ওসি শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ অক্টোবর স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে (১০) ক্যাম্পে ডেকে যৌন হয়রানির অভিযোগ ওঠে এসআই আলমগীরের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ছালেহ উদ্দিনের নির্দেশে শনিবার সন্ধ্যায় তদন্ত শুরু হয়। সুষ্ঠু তদন্তের প্রয়োজনে এসআই আলমগীরকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৫ ঘ.