চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সদরঘাটে একটি ফিশিং বোটে ব্রয়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন।
রোববার সকালে এ দুর্ঘটনায় নিহত মো. রুবেল (৩৫) ও মো. মোক্তার (৩০) এ এফ ভি ফিশিং মার্কের শ্রমিক।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান, ফিশিং বোটে মেরামতের কাজ করার সময় ব্রয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোক্তারের মৃত্যু হয়। এছাড়া মারাত্মক আহত রুবেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্য ও উপ পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪৩৪ ঘ.
bdnews24