২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মালে ফ্লাইট চালু করছে মালদিভিয়ান

ঢাকার সঙ্গে ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপ পর্যন্ত বিমান যোগাযোগ শুরু করতে যাচ্ছে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সঙ্গে ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপ পর্যন্ত বিমান যোগাযোগ শুরু করতে যাচ্ছে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’। সংস্থাটি আগামী নভেম্বর মাস থেকে তাদের কার্যক্রম শুরু করবে। সপ্তাহের প্রত্যেক শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সংস্থাটির ফ্লাইট ঢাকা থেকে চেন্নাই হয়ে মালের পথে নিয়মিত যাতায়াত করবে। পূর্ণাঙ্গ সেবাসমৃদ্ধ বিমান সংস্থা “মালদিভিয়ান” তাদের ১৫২ আসনের এয়ারবাস অ-৩২০ মডেলের বিমানের মাধ্যমে এ সেবা পরিচালনা করবে। আসনের মধ্যে ১৪টি বিজনেস, ২৪টি প্রিমিয়াম ইকোনমি এবং ১১৪টি ইকোনমি ক্লাসের। রাজধানীর একটি হোটেলে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মালদিভিয়ান পরিচালনা কর্তৃপক্ষ বাংলাদেশের আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেসের (আইএএসএল) এয়ার গ্যালাক্সিকে তাদের জিএসএ নিয়োগ দিয়েছে। বাংলাদেশী পর্যটকরা দেশটির রাজধানী মালের আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর অবতরণ সাপেক্ষে ভিসা পাওয়ার সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের উপ-হাইকমিশনার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ আদিল, মালদিভিয়ানের বিক্রয় ও বিপণন প্রধান আইসাদ ফারাহ হাবিব এবং এয়ার গ্যালাক্সির ব্যব¯হাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৪৭ ঘ.