২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বসতিতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও বসতিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

রাজবাড়ী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও বসতিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এ মানববন্ধন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বৌদ্ধ উপাসনালয় ও বসতিতে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ মানববন্ধনে বক্তব্য প্রদান সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা সভাপতি অসীম পাল, উদীচী সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস, ধীরেন্দ্র নাথ বিশ্বাস, ইকবাল হোসেন প্রমুখ। মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩০ ঘ.