২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হাতকড়াসহ আসামির পলায়ন

নরসিংদীতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নরসিংদী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে। শনিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে রতন মিয়া (১৯) নামের ওই আসামি পালিয়ে গেছে। নরসিংদী গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার জানান, শনিবার নরসিংদী সরকারি কলেজের নবীনবরণে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে রতন। এ ঘটনার প্রতিবাদ করলে লিংকন ও মুন্না নামের আরো দুইজনকে নিয়ে খোকন নামের এক যুবককে ছুরিকাঘাত করে। পরে সন্ধ্যা ৭টার দিকে কলেজ গেইট থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫৪ ঘ.